প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গত ৪ জুন ভোর সাড়ে ৪টার দিকে সুপারি ব্যবসায়ী রফিকুল ইসলাম তার দুই সঙ্গী ও ভ্যানচালকসহ ভ্যানযোগে আত্রাই হাটে সুপারি কেনার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে রাণীনগর রেলগেট থেকে আত্রাইগামী সড়কের ‘চকের ব্রিজ’ নামক স্থানে পৌঁছলে ওঁৎ পেতে থাকা দস্যুদল তাদের গতিরোধ করে। এ সময় ধারালো অস্ত্র পেটে ঠেকিয়ে মৃত্যুভয় দেখায়। এবং এক পর্যায়ে রক্তাক্ত জখম করে তাদের নিকট থাকা নগদ ৪৫ হাজার ৮০০ টাকা এবং ১৯ হাজার টাকা মূল্যের দুটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেন।
এই ঘটনার পর নওগাঁ জেলার রানীনগর থানা এবং জেলা গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে দুইজন ডাকাতকে গ্রেফতার করে। সেই সাথে তারা ঘটনা কোথায় স্বীকার করে। এরপর থেকে অপর দুই ডাকাত শফিকুল এবং শাকিল দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিল। নওগাঁ জেলা পুলিশের রিকুইজিশনের ভিত্তিতে এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২ (নাটোর ক্যাম্প) ও এসআরবি-৪ (সাভার ক্যাম্প) যৌথভাবে দুজনকে গ্রেফতার করতে চেষ্টা করে । গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার ০৯ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আশুলিয়ার মিল এলাকায় অভিযান চালিয়ে মামলার মূল পরিকল্পনাকারী শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত পৌনে নয়টার দিকে ইপিজেড মোড় এলাকা থেকে অপর আসামি শাকিল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামের রেজাউল করিম ওরফে লুক্কার ছেলে শফিকুল ইসলাম ওরফে সজীব কাজী (৪০) এবং পশ্চিম বালুভরা গ্রামের বাবু ইসলামের ছেলে শাকিল ইসলাম (২৭)। আজ ১০ নভেম্বর / বিকেলে তাদেরকে রানীনগর থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ছিনতাইয় এবং ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তদন্তে জানা যায় এই ডাকাত জ্ঞান নওগাঁ রানীনগর আত্রাই নাটোর সড়কে বিভিন্ন ছিনতাই এবং ডাকাতের ঘটনার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন