প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজবাড়ীর পাংশার মাছপাড়ায় খরের পালায় কাজ করার সময় মো. শহমান নামে এক যুবককে গোখরো সাপে কামড় দিয়েছে। এরপর স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য পাংশা হাসপাতালে নিয়ে যান। তবে সেই কামড়ানো সাপটিকেও প্লাস্টিকের বয়ামে বন্দি করে সঙ্গে নিয়ে যান ওই যুবক।
এ ঘটনা ঘটে সোমবার (২২ জুন) দুপুর ১টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামকোল এলাকায়।
জানা গেছে, দুপুরের সময় খড়ের পালায় কাজ করার সময় একটি বিষাক্ত গোখরা সাপ শহমানের ডান হাতে ছোবল দেয়। এ সময় শহমান চিৎকার করলে আশেপাশের লোকজন এসে সাপটিকে একটি প্লাস্টিকের বয়ামে আটক করে আহত শহমানকে সাপসহ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আহত যুবককে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং তার শরীরে প্রয়োজনীয় এন্টিভেনম প্রয়োগ করেন। তবে তার অবস্থা অবনতি হওয়ার কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন