প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বার্সেলোনা স্প্যানিশ ক্লাবটি বেলজিয়ামের উদীয়মান উইঙ্গার জেসে বিসিউকে পাঁচ বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে। এটি হচ্ছে ভবিষ্যতের দল গঠনের পরিকল্পনার অংশ হিসেবে। এই ১৮ বছর বয়সী ফুটবলারকে ব্রুগ থেকে ৮.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে নিয়েছে কাতালানরা। নতুন চুক্তি অনুযায়ী, তিনি ২০৩১ সালের জুন মাস পর্যন্ত বার্সেলোনার সঙ্গে থাকবেন।
বার্সেলোনার সদর দপ্তরে ক্লাবের সভাপতি হুয়ান লাপোর্তার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন করা হয়। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট জানিয়েছে, হৃদরোগজনিত জটিলতা থেকে সুস্থ হওয়ার পর এটি ছিল লাপোর্তার প্রথম প্রকাশ্য অনুষ্ঠান। অসুস্থতার কারণে তিনি সম্প্রতি দলের ইংল্যান্ড সফরে যোগ দিতে পারেননি।
আনুষ্ঠানিক চুক্তির আগেই বিসিউ বার্সেলোনার মূল দলের সঙ্গে অনুশীলন শুরু করেন। ইংল্যান্ডের সেন্ট জর্জস পার্কে অনুষ্ঠিত প্রাক-মৌসুম প্রস্তুতি ক্যাম্পে জার্মান কোচ হান্সি ফ্লিকের অধীনে অনুশীলনের সুযোগ পান তিনি। এতে নতুন মৌসুম শুরুর আগে তরুণ এই উইঙ্গারের পারফরম্যান্স ও সামর্থ্য কাছে থেকে মূল্যায়ন করার সুযোগ পেয়েছে কোচিং স্টাফ।
বিসিউ ইতোমধ্যে নিজের নিবেদন ও পারফরম্যান্স দিয়ে সতীর্থ ও কোচিং স্টাফের নজর কাড়তে সক্ষম হয়েছেন। তিনি জানান, হান্সি ফ্লিকের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে এবং আক্রমণভাগের যেকোনো পজিশনে সুযোগ পেলে দলের জন্য নিজের সর্বোচ্চটা দিতে প্রস্তুত তিনি।
প্রাথমিকভাবে তাঁকে বার্সেলোনার রিজার্ভ দল বার্সেলোনা আতলেতিক -এ নিবন্ধন করা হলেও, পুরো মৌসুমজুড়েই তাঁকে নিয়মিত মূল দলের অনুশীলনে রাখা হবে। করোনা অতিরিক্ত গতি, ড্রিবলিং দক্ষতা এবং আক্রমণভাগের একাধিক পজিশনে খেলার সামর্থ্যের কারণে ক্লাবটি মনে করছে, ভবিষ্যতে ফ্লিকের মূল দলে গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠতে পারেন তিনি।
বর্তমানে বার্সেলোনা ইংল্যান্ড সফর শেষে দুই দিনের বিরতিতে রয়েছে। বৃহস্পতিবার থেকে নতুন মৌসুমের প্রস্তুতিতে সতীর্থদের সঙ্গে আবারো অনুশীলনে যোগ দেবেন এই বেলজিয়ান তরুণ উইঙ্গার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন