প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৭ খ্রিষ্টাব্দে পবিত্র হজ পালনে আগ্রহী যাত্রীদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম আজ (১ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংবাদ মাধ্যমে জানিয়েছে, সৌদি সরকারের ঘোষিত হজ রোডম্যাপ অনুসারে আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করা জরুরি।
আজ বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একটি বার্তায় এ তথ্য জানানো হয়েছে। সৌদি সরকারের হজ রোডম্যাপ অনুসরণ করে এই নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রণালয়ের এক নির্দেশনায় জানানো হয়েছে, ইচ্ছুক হজযাত্রীদের আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৭ এর মধ্যে তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সকলকে নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ২০২৭ সালের হজের আনুষ্ঠানিক রোডম্যাপ প্রকাশ করে দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয়। অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বাংলাদেশ থেকে এই রোডম্যাপ গ্রহণ করেন।
ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ৮ নভেম্বর দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত হবে। এরপর ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যুর কার্যক্রম শুরু হবে। পবিত্র হজ ফ্লাইট পরিচালনার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে ৮ এপ্রিল। চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৫ মে (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এছাড়া, ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট পরিচালনা শুরু হবে। চাঁদ দেখা সাপেক্ষে ১৫ মে (৯ জিলহজ) অনুষ্ঠিত হবে ২০২৭ সালের পবিত্র হজ।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রাক-নিবন্ধন সম্পন্ন না করলে পরবর্তী হজ কার্যক্রমে জটিলতা সৃষ্টি হতে পারে। তাই আগ্রহী হজযাত্রীদের সময়মতো নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন