প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের টাঙ্গাইল জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিটি পূর্ণাঙ্গভাবে গঠনের জন্য আগামী ১৫ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে তা প্রকাশ করার নির্দেশও দেওয়া হয়েছে। সম্প্রতি সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে একটি অনুমোদিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের রফিকুল ইসলাম সোহেল মেম্বার সভাপতি এবং ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হাকিমকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অনুমোদিত আংশিক কমিটিতে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলা যেমন মির্জাপুর, মধুপুর, সখীপুর, ধনবাড়ী, টাঙ্গাইল সদর, কালিহাতী, নাগরপুর, বাসাইল, গোপালপুর, দেলদুয়ারসহ অন্যান্য উপজেলার জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে রাখা হয়েছে। এর মধ্যে মধুপুর উপজেলা থেকে একাধিক জনপ্রতিনিধিকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছে সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদ। কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই অনুমোদিত আংশিক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। তারপর সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। নতুন কমিটি গঠনের ফলে জেলার ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিদের মধ্যে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টদের আশা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন