প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালীতে মেয়ের চোখের সামনে সিমেন্টবাহী টমটমের ধাক্কায় এক নারীর মৃত্যু ঘটেছে।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টার সময় শহরের লতিফ স্কুল রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হোসনেয়ারা বেগম (৫০) স্থানীয় মো. ফারুক শরীফের স্ত্রী ছিলেন। তিনি তার স্বামী এবং তিন সন্তান নিয়ে শহরে বসবাস করতেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেলের সময়ে ছোট মেয়েকে সঙ্গে নিয়ে নতুন বাসা ভাড়া দেখতে বের হয়েছিলেন হোসনেয়ারা। লতিফ স্কুল রোডের পাশে রাস্তার ধরে হেঁটে যাওয়ার সময়ে পেছন দিক থেকে দ্রুতগতির একটি সিমেন্ট বোঝাই টমটম তাকে ধাক্কা দেয়। ফলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তখনই দ্রুত ওই টমটমের চালককে ধাওয়া করে আটক করেন এবং পুলিশকে খবর দেন। পরে গুরুতর আহত অবস্থায় হোসনেয়ারাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. সৈকত হাসান জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু ঘটে। তার শরীরে বিভিন্ন স্থানে দুর্ঘটনজনিত আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে টমটম উদ্ধার করেছে এবং চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে যে কোন অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন