প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে বেলজিয়াম।
শুরুর দিকে, শেষ ষোলোর ম্যাচে এদিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে শুরুতেই এগিয়ে যায় বেলজিয়াম। ম্যাচের ৯ মিনিটে ফরোয়ার্ড চার্লস ডি কেটেলারা গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। তিনি বক্সের ভেতরে বল পেয়ে সহজ ফিনিশিংয়ে জাল খুঁজে নেন।
দুর্দান্ত এক ফ্রি-কিকে ম্যাচে সমতা ফিরিয়েছিল যুক্তরাষ্ট্র। ম্যাচের ৩১ মিনিটে গোল করে স্কোরলাইন ১-১ করেন মালিক টিলম্যান। তবে সেই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা।
মাত্র দুই মিনিট পরি আবারও বেলজিয়ামকে এগিয়ে দেন চার্লস ডি কেটেলারা। ম্যাচের ৩৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের দ্বিতীয় গোল করে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে লিড এনে দেন এই ফরোয়ার্ড।
এরপর আর কোনো গোল না হওয়ায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে বেলজিয়াম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন