প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গ্রুপ পর্বের শেষ ম্যাচে একেবারে ভিন্ন বাস্তবতায় মুখোমুখি হচ্ছে ইকুয়েডর ও জার্মানি। ইকুয়েডরের সামনে অবশ্য নকআউট পর্বে ওঠার আশাটি বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই। অন্যদিকে গ্রুপ ই-তে শীর্ষস্থান নিশ্চিত করার মাধ্যমে কিছুটা স্বস্তিতে মাঠে নামবে জার্মানি।
ইকুয়েডরের ভরসা তাদের তথাকথিত ‘গোল্ডেন জেনারেশন’। দলের পরিকল্পনা হবে মাঝমাঠে ময়েসেস কাইসেদো এবং রক্ষণে পিয়েরো ইনকাপিয়ে ও উইলিয়ান পাচোকে ঘিরে সাজানো। কোচ সেবাস্তিয়ান বেকাসেসে তার সবচেয়ে শক্তিশালী একাদশ নামানোর প্রস্তুতি নিচ্ছেন। লক্ষ্য একটাই—রক্ষণে দৃঢ়তা ধরে রেখে কাঙ্ক্ষিত গোল খুঁজে বের করা।
তবে সাম্প্রতিক পারফরম্যান্স ইকুয়েডরের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রথম ম্যাচে তারা আইভরি কোস্টের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে এবং কুরাসাওয়ের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে। সেই ম্যাচে ২৭টি শট নিয়েও তারা গোল করতে না পারা দলের আক্রমণভাগের দুর্বলতাই হচ্ছে সবচেয়ে বড় চিন্তা।
অন্যদিকে, দুর্দান্ত ছন্দে রয়েছে জার্মানি। টুর্নামেন্টের শুরুতে তারা কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করার পর আইভরি কোস্টকে ২-১ গোলে পরাজিত করে নকআউট পর্ব নিশ্চিত করেছে জুলিয়ান নাগেলসম্যানের দল।
তবে এই ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন আনতে যাচ্ছেন জার্মান কোচ। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার নিকো শ্লটারবেক। এছাড়া কাই হাভার্টজ, ফ্লোরিয়ান ভির্টজ ও জামাল মুসিয়ালার মতো তারকাদের বিশ্রাম দেয়া হতে পারে। আক্রমণের নেতৃত্বে দেখা যেতে পারে ডেনিজ উন্ডাভকে।
ইকুয়েডরের সম্ভাব্য একাদশ:
গালিন্দেজ; অর্ডোনেজ, পাচো, ইনকাপিয়ে; ইয়েবোয়া, ফ্রাঙ্কো, কাইসেদো, ভিতে, এস্তুপিনিয়ান; প্লাটা, ভ্যালেন্সিয়া।
জার্মানির সম্ভাব্য একাদশ:
নয়ার; আন্তন, তাহ, রুডিগার, রাউম; গোরেৎস্কা, স্টিলার; লেওলিং, আমিরি, বেইয়ার; উন্ডাভ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন