প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনের মধ্যদিয়ে বহুল প্রচারিত ও পাঠক প্রিয় পত্রিকা দৈনিক করতোয়া’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, বুধবার (১২ই আগষ্ট) বিকেলে নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালী শেষে নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৈনিক করতোয়া’র নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া ও থানার উপপরির্দশক সাম মোহাম্মদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মোখলেছার রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আখতার হোসেন দুলাল, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সহসভাপতি মিনহাজুর রহমান হাবিব, একাব্বর হোসেন পুটু, দপ্তর সম্পাদক অদ্বৈত কুমার আকাশ, নন্দীগ্রাম মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম জায়দার, যুবদল নেতা আরিফুল ইসলাম মজনু, মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম পলিন, ব্যবসায়ী আব্দুস সালাম, সাংবাদিক আব্দুল হাকিম, এনামুল হক আপেল, সাব্বির হোসেন, মামুন আহমেদ ও সুমন কুমার নিতাই প্রমুখ।
পরে উৎসবমুখর পরিবেশে কেক কেটে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, পাঠক, বিজ্ঞাপনদাতা, পত্রিকার এজেন্ট ও বিক্রেতা, শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন