০১:৫২ এম
ঢাকা, ১৫ মে ২০২৬ (বাসস) : চাঁপাইনবাবগঞ্জের কামাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও উদীয়মান কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক।
সম্প্রতি 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬'-এর কাবাডি ইভেন্টের বাছাই প্রতিযোগিতা চলাকালীন সময়ে মিথিলা পেটে গুরুতর আঘাত পেয়ে আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনা জানার পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তাঁর মন্ত্রণালয়ের পক্ষ থেকে মিথিলার খোঁজখোঁজ করেন। আজ দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে মিথিলা তাঁর মাকে নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন। তাঁকে চিকিৎসাধীন অবস্থায় মিথিলার সঙ্গে কথা বলেন তিনি। এই সময় মিথিলাকে দ্রুত সুস্থ হয়ে আবারও খেলায় ফিরে যাওয়ার সাহস যোগান এবং উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তাঁর পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
আরও পড়ুন: অভিনয়ের জগতে অভিষেক হচ্ছে লাক্স সুপারস্টার বর্ণিতার
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, সরকার দেশের তৃণমূল পর্যায়ের সকল ক্রীড়াবিদদের পাশে রয়েছে এবং ভবিষ্যতে মিথিলার যেকোনো প্রয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তার পাশে থাকবে।
মিথিলার মা সেলিনা বলেছেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সহযোগিতার ফলে মিথিলার পড়াশুনা ও খেলাধুলায় ফিরতে সহায়তা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন