প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’সহ গ্রেফতার করা হয়েছে সাতজনকে। গভীর রাতে অপরাধ সংগঠনের প্রস্তুতি হিসেবে তাদের হাতে ছিল চাপাতি, সামুরাই এবং দেশীয় ধারালো অস্ত্র। ডাকাতি এবং পুলিশের সোর্সের ওপর হামলার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু, তাদের পরিকল্পনা বাস্তবায়নের আগে পুলিশ অভিযান চালিয়ে ‘কুত্তা ফারুক’সহ এই ছিনতাই চক্রটির সাতজনকে গ্রেফতার করে। এই অভিযানে পুলিশ বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্রও উদ্ধার করেছে।
বুধবার (৮ জুলাই) মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে আদাবর থানা পুলিশ এই গ্রেফতারকর্মকাণ্ডটি সম্পন্ন করে।পুলিশের জানিয়েছে, মধ্যরাতে একটি মুরগির ফার্মে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ফারুক নেতৃত্বাধীন চক্রটি। পাশাপাশি, কিছুদিন আগে আদাবর এলাকার ‘কিশোর গ্যাং নেতা’ বিল্লাল হোসেন ওরফে ভাইস্তা বিল্লাল এবং মউরা সোহেলকে গ্রেফতারের প্রতিশোধ নিতে তারা পুলিশের সোর্সের ওপর হামলার পরিকল্পনাও করছিল। এজন্য, স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে শরীয়তপুর ও মাদারীপুর থেকে ভারাটে সন্ত্রাসীও এনেছিল তারা।
এই অভিযানে ছিনতাই চক্রের সদস্যদের কাছ থেকে চাপাতি, সামুরাইসহ বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে আসামিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য থানা হেফাজতে নেয়া হয়। ছিনতাই চক্রের সদস্যদের গ্রেফতারের খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা ভিড় করতে থাকেন। তারা নিজেদের সঙ্গে ঘটে যাওয়া নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার বর্ণনা করেন। তবে পুলিশের অভিযানে গ্রেফতার হলেও আসামিরা কিছুদিন পর জামিনে মুক্তি পেয়ে আবারো একই অপরাধে জড়িয়ে পরে বলে স্থানীয়দের মধ্যে আক্ষেপ দেখা দেয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন