প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন জানিয়েছেন, ইসরায়েলের কাছে যেকোনো মুহূর্তে ইরানে শক্তিশালী হামলা চালানোর সক্ষমতা রয়েছে। প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রকে ছাড়াই এককভাবে এ হামলা চালানো হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে আল জাজিরা ।
এফি ডেফরিনের এই বক্তব্যের ফলে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নতুন করে আলোচনায় এসেছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে নিয়মিত হুমকি-পাল্টা হুমকি চলছে।
ইসরায়েলি সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া বক্তব্যে ডেফরিন বলেন, যুক্তরাষ্ট্র ছাড়াও ইরানে হামলা চালানোর জন্য ইসরায়েল প্রস্তুত রয়েছে। তার মতে, যেকোনো মুহূর্তে শক্তি প্রয়োগের মাধ্যমে হামলা চালাতে পারে ইসরায়েল।
ডেফরিনের দাবি, ইরান এখনও ইসরায়েলের অস্তিত্বের জন্য একটি বড় হুমকি। ইসরায়েলকে ধ্বংস করার যে লক্ষ্য ইরানের রয়েছে, তা এখনও শেষ হয়নি।
যুদ্ধ শুরু হওয়ার পর ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। দুই দেশই বিভিন্ন সময়ে একে অপরের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছে।
গত সেপ্টেম্বরে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজও ইরানকে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, যদি ইরান ইসরায়েলে হামলা চালায়, তবে দেশটিকে ‘প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়া হবে’ এবং অন্ধকারে নিমজ্জিত করা হবে।
ইসরায়েলের সামরিক মুখপাত্রের সর্বশেষ বক্তব্যে আবারও স্পষ্ট হয়েছে যে, ইরানকে ঘিরে দেশটির সামরিক অবস্থান এখনও কঠোর। যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ থাকুক বা না থাকুক, প্রয়োজনে এককভাবে হামলা চালানোর প্রস্তুতি রয়েছে ইসরায়েলের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন