প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি একাদশ নিয়ে বড় চমক দিয়েছেন। মহাতারকা লিওনেল মেসিকে বিশ্রামে রাখার এই ম্যাচে আক্রমণভাগে কোনো রকম ছাড় দিতে রাজি নন আলবিসেলেস্তে মাস্টারমাইন্ড।
জর্ডানের বিপক্ষে একাদশে জুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজকে একসঙ্গে সুযোগ দিয়েছেন। সাধারণত এই দুই স্ট্রাইকারের যেকোনো একজনকে মাঠে হাজির রাখা হলেও, আজ ডালাসের মাঠে ‘ডাবল অ্যাটাক’ রণকৌশল নিয়ে আসছেন স্কালোনি।
বিশ্বকাপের এই ম্যাচের জন্য আর্জেন্টিনার অফিশিয়াল শুরুর একাদশ ঘোষণা করেছেন কোচ। পোস্টের নিচে অবশ্যই অতন্দ্র প্রহরী হিসেবে থাকছেন ‘বাজপাখি’ এমিলিয়ানো মার্টিনেজ।
রক্ষণভাগে ওটামেন্ডির অভিজ্ঞতার সাথে থাকছেন তাগলিয়াফিকো, সেনেসি এবং সিমিওনে। মাঝমাঠের দখল ধরে রাখার দায়িত্ব পড়েছে লো চেলসো, পারেদেস এবং পালাসিওসের ওপর। তাদের সাথে মাঝমাঠে তরুণ রক্তের অংশ হিসেবে জাদুকরী পাসিংয়ের জন্য নিকো পাজ রয়েছেন। আর সবার নজর কেড়ে নেওয়া আক্রমণভাগের দুই ফলার দ্বায়িত্বে থাকছেন জুলিয়ান আলভারেজ এবং ইন্টার মিলান অধিনায়ক লাউতারো মার্টিনেজ।
আর্জেন্টিনার শুরুর একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস সেনসি, নিকোলাস ওতামেন্ডি, সিমিওনে, জিওভানি লো সেলসো, লিয়ান্দ্রো পারেদেস, এক্সেকুয়েল পালাসিওস, নিকো পাজ, জুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন