প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় ৬২টি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। ভালুকা পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব আদি খান শাকিলের উদ্যোগে জন্মদিনের সঙ্গে মিল রেখে ৬২টি গাছ রোপণ করা হয়।
জন্মদিনকে কেন্দ্র করে প্রচলিত আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে পরিবেশের কল্যাণে এমন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন আদি খান শাকিল। তার এ আয়োজনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
বৃক্ষ আমাদের পরিবেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো, অক্সিজেন সরবরাহ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শুধু বিশেষ দিবসেই নয়, বরং সারা বছরই প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসা প্রয়োজন।
আয়োজক আদি খান শাকিলের এ উদ্যোগের মধ্য দিয়ে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে জন্মদিনের আয়োজনকে পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে রূপ দেওয়ার একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন