প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘ ৪৫ বছর পর সামরিক আদালতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এই মামলায় জড়িত এবং বর্তমানে জীবিত একমাত্র সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেন হত্যার দায় স্বীকার করার পরই বিচার প্রক্রিয়াটি শুরু হয়েছে।
গত জুলাই মাসে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে মেজর মোজাফফর গ্রেফতার হন। পরবর্তীতে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।
ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্রে জানা গেছে, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেন।
ঐতিহাসিক বর্ণনা ও বইয়ের তথ্য অনুযায়ী, ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রামের সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যের সশস্ত্র হামলায় নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেদিনের হামলায় অংশ নেওয়া সশস্ত্র সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর মোজাফফর হোসেন অন্যতম ছিলেন।
এখন, দীর্ঘ সাড়ে চার দশক পর, এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত জীবিত একমাত্র ব্যক্তি হিসেবে তিনি অবশেষে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন