প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগ লগি-বৈঠা নিয়ে যে তাণ্ডব চালাচ্ছে, তা রাজনীতি নয় বরং সন্ত্রাসী কর্মকাণ্ড।
তিনি সোমবার (১৬ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘আওয়ামী সন্ত্রাসবাদ ও আওয়ামীপনা: ফ্যাসিবাদবিরোধী বর্ষা বিপ্লবোত্তর বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন।
সারোয়ার তুষার বলেন, ‘আওয়ামী লীগের পক্ষে যারা ওকালতি করছেন এবং যারা তাদের প্ল্যাটফর্ম দিচ্ছেন, তাদের বয়কট করতে হবে। এটা গণতান্ত্রিক আচরণ, ফ্যাসিবাদী আচরণ নয়।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ এখনো লগি-বৈঠা নিয়ে তাণ্ডব চালাচ্ছে। তারা এখন যা করছে, তা রাজনীতি নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড। এই সন্ত্রাস ক্রসবর্ডার সন্ত্রাস।’
বৈঠকে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও সাংবাদিক শফিকুল আলম বলেন, ‘আওয়ামীপনা হচ্ছে, যা ইচ্ছা করব, কিন্তু বিচার করতে পারবেন না। ১৯৭৪ সালের দুর্ভিক্ষ কিংবা রক্ষীবাহিনীর মাধ্যমে মানুষ হত্যার জন্য বিচার হয়নি। এ জন্যই এখন আবার লগি-বৈঠার তাণ্ডব করছে।’
শফিকুল আলম জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন, যা আওয়ামীপনা থেকে মুক্তির জন্য অপরিহার্য বলে তিনি মনে করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন