প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টার বক্সে অভিনব কৌশলে লুকিয়ে রেখে ইয়াবা পাচারের সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১। মোট পদের পরিমাণ ছিল ১ হাজার ৯৫৫ পিস ইয়াবা।
শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে অভিযানের সময় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকায় তাদের গ্রেফতার করা হয়। অভিযানের সময় ব্যবহারকৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন কুমিল্লার বুড়িচং থানার পাঁচোড়া গ্রামের আবুল কালাম আজাদ (৩৬) এবং অপরজন হলেন ব্রাহ্মণপাড়া থানার আনন্দপুর গ্রামের সবুজ মিয়া (২৯)।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মোগরাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। তল্লাশি চালানোর পর মোটরসাইকেলের এয়ার ফিল্টার বক্সের ভেতর থেকে ১ হাজার ৯৫৫ পিস ইয়াবা উদ্ধার হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য বলে স্বীকার করেছে। তাদের কাছ থেকে জানা গেছে, তারা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে সরবরাহ করত।
এই ঘটনায় সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন